রায়গঞ্জে খুশির ঈদ, কর্ণজোড়া ঈদগাহ ময়দানে উপচে পড়ল মানুষের ঢল:

#নিউস ডেস্ক :বছর ঘুরে মুসলিম উম্মাহর দুয়ারে আবারও এসে পৌঁছেছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর একফালি চাঁদ যেন আনন্দবার্তা নিয়ে জানিয়ে দিল—“এলো খুশির ঈদ”।

রমজান মাস জুড়ে সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির যে শিক্ষা, তারই পূর্ণতা মেলে এই পবিত্র উৎসবে। ঈদের আনন্দ শুধুমাত্র নতুন পোশাক বা সুস্বাদু খাবারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একে অপরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়েই এর প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। শনিবার সকাল থেকেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ঈদের আনন্দের আবহ। তারই স্পষ্ট প্রতিফলন দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। কর্ণজোড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ, যেখানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করেন।

আট থেকে আশি—সব বয়সের মানুষের উপস্থিতিতে ঈদগাহ ময়দান ভরে ওঠে উৎসবের উচ্ছ্বাসে। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন, শুভেচ্ছা বিনিময় এবং শান্তি ও সম্প্রীতির বার্তায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী ডা. মোহাম্মদ বাসির উদ্দিন বলেনঈদুল ফিতর আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই দিনে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই ঈদের আসল বার্তা।”

সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই সুন্দর বার্তা আরও একবার প্রমাণ করে—ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিকতারও এক অনন্য উদযাপন।

 

Post a Comment

নবীনতর পূর্বতন