Top News

কুশমন্ডিতে সম্প্রীতির আবহে পবিত্র ঈদ উদযাপন, ঈদগাঁয় শুভেচ্ছা বিনিময়ে সৌহার্দ্যের বার্তা

 দক্ষিণ দিনাজপুর, কুশমন্ডি | দিলদার আলী | পশ্চিমবঙ্গ সংবাদ : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হল পবিত্র ঈদ। এক মাসের পবিত্র রোজা পালনের পর মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসবকে ঘিরে শনিবার সকাল থেকেই ব্লকজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের আবহ তৈরি হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো Mamata Banerjee-র উদ্যোগে কুশমন্ডি ব্লকের বিভিন্ন ঈদগাঁয় মৌলানাদের ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়। পেত্নীদিঘী ঈদগাঁয় মৌলানাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল কাদের মিয়া। জানা গেছে, শুধুমাত্র কুশমন্ডি নয়, গোটা রাজ্যজুড়েই এই শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি পালিত হয়েছে। কুশমন্ডি ব্লকের পেত্নীদিঘী, মহিপাল, করঞ্জি তিনমাথা মোড়, হাড়াহার, করবুল্লা সাতস গ্রাম-সহ একাধিক এলাকায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হয় ঈদ উৎসব। এদিন সকালেই বিভিন্ন ঈদগাঁ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হয়ে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন।

পেত্নীদিঘী ঈদগাঁ ময়দানেও উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লির উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করেন সকলেই। এরপর বাড়ি বাড়ি চলে আপ্যায়ন, পরিবেশন করা হয় সেমাই-সহ নানা ঐতিহ্যবাহী খাবার।


এই প্রসঙ্গে মৌলানা মমতাজ আহমেদ জানান, “এক মাস রোজা পালনের পর ঈদ মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উৎসব। এই দিনে ছোট থেকে বড় সকলেই আনন্দে মেতে ওঠেন। নামাজ, শুভেচ্ছা বিনিময় এবং পারিবারিক মিলনমেলায় উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।”


সার্বিকভাবে, কুশমন্ডি ব্লকের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল বার্তা বহন করেছে।


📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন

👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।

Post a Comment

নবীনতর পূর্বতন