এবারের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে।
এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ, শুক্রবার বিকেলে ওই ইস্তেহার প্রকাশ করলেন। পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা ঘোষণা করা হবে। শুধু তাই নয়, সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে পুরসভার সংখ্যাও বাড়বে। সেই কথাও এদিন ইস্তাহারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজেও সেই কথা জানিয়েছেন।
শুধু তাই নয়, রাজ্যে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবা এবার শুরু হবে, বলে ঘোষণা হয়েছে। ইস্তেহার বেকার ভাতা, বাড়ি তৈরি, প্রতি সাধারণ পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়া কথাও জানানো হয়েছে। এবারে ইস্তেহারের নাম রাখা হয়েছে ‘প্রতিজ্ঞা’। বাংলায় আগামী দিনে ১০ লক্ষ কর্মসংস্থানের কথাও এদিন জানানো হয়েছে। ১০টি প্রতিজ্ঞার কথা এদিন ঘোষণা করেছেন নেত্রী।

إرسال تعليق