সিক্যুয়েল মুক্তির পরও 'ধ্রববাণ' থেকে রেহাই পেলেন না 'ধুরন্ধর' পরিচালক আদিত্য ধর। তোপ দেগে কী বললেন ধ্রুব রাঠি?
“৩০০ কোটির প্রোপাগান্ডা ছবিকে আমিই শেষ করব…”, গত ডিসেম্বর মাসেই ‘ধুরন্ধর’কে ধূলিসাৎ করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন ধ্রুব রাঠি। বক্স অফিসে যখন সেই সিনেমা বিজয়রথ ছোটাচ্ছিল, তখন ‘বিজেপির প্রোপাগান্ডা’র তকমা সেঁটে ছবির ব্যবসা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পালটা ইনফ্লুয়েন্সারকে মোক্ষম জবাব ছুড়তে ছাড়েননি আদিত্য ধর। ধ্রুবকে ‘ভিডিও মেকার’ বলে বিদ্রুপ করে পরিচালক বলেছিলেন, “ছাব্বিশেও ‘ধুরন্ধর’ সুনামি অব্যাহত থাকবে।” ১৯ মার্চ, বৃহস্পতিবার সিক্যুয়েল রিলিজের পয়লা দিনে সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল! এবারেও আক্রমণ শানালেন ধ্রুব রাঠি।

إرسال تعليق