Top News

ভোটের অনেক আগেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী, বাহিন উচ্চ বিদ্যালয়ে পঠনপাঠন থেকে পরীক্ষা—সব কিছুই এখন অনিশ্চয়তার মুখে

ভোটের অনেক আগেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী, বাহিন উচ্চ বিদ্যালয়ে পঠনপাঠন থেকে পরীক্ষা—সব কিছুই এখন অনিশ্চয়তার মুখে

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর | সামিম আক্তার | পশ্চিমবঙ্গ সংবাদ : ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে ঢুকতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আর সেই বাহিনীর থাকার জায়গা হিসেবে বারবার বেছে নেওয়া হচ্ছে স্কুলগুলোকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বাহিন উচ্চ বিদ্যালয়ও তার ব্যতিক্রম নয়। আজ থেকেই সেখানে ঢুকছে কেন্দ্রীয় বাহিনী, আর তাতেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। স্কুল চত্বরে এখন জোর কদমে প্রস্তুতি—বেঞ্চ সরানো, ঘর পরিষ্কার, সব কিছুই চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কারণ, আজ থেকেই সেখানে আস্তানা গাড়বে কেন্দ্রীয় বাহিনী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্বনাথ পাল জানিয়েছেন, এই মুহূর্তে স্কুলে পুরোদমে ক্লাস চলছে, সামনেই পরীক্ষা। এই অবস্থায় যদি স্কুলের একাংশ বাহিনীর দখলে চলে যায়, তাহলে স্বাভাবিক পঠনপাঠন চালানো ও পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাঁর কথায়, “ভোটের অনেক আগে থেকেই বাহিনী আসায় আমরা সমস্যার মুখে। স্কুলের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি পূরণ করা কঠিন।”

সাধারণত ভোটের কয়েকদিন আগে স্কুল নেওয়া হলেও, এবারে অনেক আগেই বাহিনী মোতায়েন করা হচ্ছে। ফলে শুধু ক্লাস নয়, মিড-ডে মিল থেকে শুরু করে প্রশাসনিক কাজেও পড়তে পারে বড় প্রভাব। প্রধান শিক্ষকের আরও দাবি, বারবার ভোটের কারণে প্রায় দেড় বছর অন্তর অন্তর স্কুল ছেড়ে দিতে হয় বাহিনীর জন্য। এতে একদিকে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, তেমনই ছাত্রছাত্রীদের স্কুলমুখী অভ্যাসও ভেঙে যাচ্ছে—যা গ্রামাঞ্চলে ফের গড়ে তোলা অত্যন্ত কঠিন।


ছাড়াও ভোটের পর স্কুলের পরিকাঠামো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও রয়েছে অভিযোগ। বেঞ্চ-টেবিল গুছানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতির খরচ বহন করতে হয় স্কুলকেই। সব মিলিয়ে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনীয় হলেও, এত আগে স্কুল দখল করে নেওয়ায় পড়াশোনার পরিবেশ যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তা নিয়েই উদ্বেগে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ভোটের নিরাপত্তা বনাম শিক্ষার ভবিষ্যৎ—এই টানাপোড়েনেই এখন দাঁড়িয়ে রায়গঞ্জের বাহিন উচ্চ বিদ্যালয়।

রায়গঞ্জ থেকে সামিম আক্তারের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।।






📢 আরও আপডেট পেতে আমাদের ফলো করুন

👉 “পশ্চিমবঙ্গ সংবাদ” এর সঙ্গে থাকুন LATEST খবরের জন্য।









 

Post a Comment

নবীনতর পূর্বতন